আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২০, ১২:৪৮ অপরাহ্ণ




ফেসবুকে করোনা প্রতারণার ফাঁদ, সুরক্ষায় ৬ পরামর্শ

বাহাদুর ডেস্ক :

সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস আতঙ্ক। পৃথিবীর ১০০টির বেশি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর মৃত্যু হয়েছে চার হাজারেরও বেশি মানুষের। তবে এই রোগের কোনো প্রতিষেধক বা টিকা এখনও আবিষ্কৃত হয়নি।

করোনাভাইরাস নিয়ে ফেসবুকে চলছে নানাবিধ প্রতারণা। যারা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন, তাদের করোনাবিষয়ক কোনো লিংক এলে সতর্ক থাকতে হবে।

কারণ সাইবার দুর্বৃত্তরা ফেসবুক মেসেঞ্জারে করোনাভাইরাস নিয়ে সচেতনতার নামে ম্যালওয়্যার ছড়াচ্ছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাইবার দুর্বৃত্তরা করোনা নিয়ে প্রতারণা করছে। এ জন্য তারা অ্যাকাউন্ট নকল বা ক্লোন করছে। এর পর সেই অ্যাকাউন্ট থেকে যোগযোগ করে ক্ষতিকর প্রোগ্রামভর্তি একটি ওয়েবসাইটে তথ্য দিতে বলছে।

তাই কোনো অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক কার্যক্রম দেখলে, তা থেকে দূরে থাকতে হবে।

আসুন জেনে নিই ফেসবুকে করোনাভাইরাসের প্রতারণার ফাঁদ থেকে দূরে থাকার ৫ উপায়-

১. অপরিচিত কারও বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করবেন না।

২. সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।

৩. না বুঝে করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতামূলক কোনো পোস্ট শেয়ার করবেন না। এর আড়ালে ম্যালওয়্যার থাকতে পারে বলে এ ধরনের পোস্ট শেয়ারও করবেন না। এতে ম্যালওয়্যার আপনার অন্য বন্ধুদের কাছে ছড়াতে পারে।

৪. ফেসবুকে কাউকে ক্ষতিকর মনে হলে ব্লক করে দিন।

৫. ফেসবুকে জরুরি কেউ টাকা চাইলে পাঠাবেন না। পরিচিত কেউ চাইলেও তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা বা প্রকৃত ব্যক্তি বিপদে পড়েছে কিনা, খোঁজ নিন।

৬. ফেসবুকে করোনাভাইরাস প্রতিরোধী বলে দাবি করা কোনো মাস্কের আকর্ষণীয় প্রচারে প্রলুব্ধ হ্ওয়া থেকে বিরত থাকুন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১