ময়মনসিংহের তারাকান্দা থানা ভবনের ২’শ গজের মধ্যে বাসট্র্যান্ডে এলাকা থেকে সাংবাদিকের সিএনজি চুরির হয়েছে।
জানা গেছে, গত রবিবার সন্ধ্যা সোয়া ৭ টায় ময়মনসিংহ -হালুয়াঘাট সড়কের তারাকান্দা বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি থেকে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাগর তালুকদারের সবুজ রংয়ের অন টেস্ট সিএনজি যার চেসিস নাম্বার MD2A27AZ8FWE64631, ইঞ্জিন নাম্বার-AZZWFE30778 অজ্ঞাত চোর বা চোরেরা নিয়ে যায়।
সাগর তালুকদার জানান, গত ১৬ ই অক্টোবর সন্ধ্যায় আমার গাড়িটি কে বা কাহারা বাস স্ট্যান্ড থেকে চালিয়ে নিয়ে যায় । যা সিসি ফুটেছে দেখা গেছে। আমার চুরি হওয়া সিএনজি গাড়িটি উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করি।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, এ বিষয়ে জিডি হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে