আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৯, ২০২২, ৬:৪৩ অপরাহ্ণ




চক্ষু চিকিৎসক দীপক নাগের বিচার দাবিতে বিক্ষুব্দ ময়মনসিংহবাসীর মানববন্ধন

ভুল ও অপচিকিৎসার কারণে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের সর্ব্বোচ্য সংগঠন এফবিসিসিআইয়ের সহ সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি সিআইপি আমিনুল হক শামীমের মেয়ে ডাঃ মাহজাবীন হক মাশার চোখের ৩৩ ভাগ রেটিনা চিরতরে নষ্ট হওয়ায় চিকিৎসক দীপক কুমার নাগের বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুওে বিক্ষুব্দ ময়মনসিংহবাসি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করে। মানববন্ধনে, রাজনীতিক, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, নারী উদ্যোক্তা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষযুক্ত হন। মানববন্ধনটি পরে টাউনহল মোড় থেকে পাটগুদাম ব্রীজ মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে।

হুমায়ুন কবির হিমেলের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আবু সাইদ দীন ইসলাম ফখরুল, অধ্যাপক জালাল উদ্দিন, মাহবুবুল আলম, তাছলিমা বেগম, আনোয়ারুল হক রিপন, সংকর সাহা, নারী উগ্যোক্তা সৈয়দা সেলিনা আজাদ, আইনুন নাহার, আহমদ শফিক, মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত জুন মাসে মাহজাবীন হক মাশার চোখের সমস্যা হওয়ায় দীন মোঃ চক্ষু হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ দীপক নাগের চিকিৎসা নেন। এ সময় তিনি মাশার চোখে লেজার প্রতিস্থাপন করেন। কিন্তু লেজার লাগানোর পর চোখে অন্ধকার দেখা শুরু করে মাশা। এই অবস্থায় মাশাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান লেজার স্থাপনের কারণে মাশার চোখের ৩৩ ভাগ রেটিনা চিরতরে নষ্ট হয়ে গেছে। পরে তিনি উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুংগ্রাদ হাসপাতালে নিয়ে যায়। সেখানেও বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, ভুল চিকিৎসার কারণে মাশার চোখের রেটিনার ৩৩ ভাগ নষ্ট হয়ে গেছে।আমরা এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করছি। একইসঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা কারো সঙ্গেই আর না ঘটে, একজন সচেতন মানুষ হিসেবে এটাই আমার প্রত্যাশা।

এর আগে ১০ আগস্ট ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকার সোবানবাগ এলাকার দীন মোঃ চক্ষু হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ দীপক নাগকে আসামি করে মামলাটি করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১