ময়মনসিংহের তারাকান্দায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার তারাকান্দা উপজেলা প্রশাসন ও দূর্যোগ দপ্তরের উদ্দোগে উপজেলা প্রাঙ্গণে র্যেলী অনুষ্ঠিত হয়।
র্যেলী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, প্রমুখ।