ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
জানা গেছে, তারাকান্দা উপজেলা শাখা জাতীয় শ্রমিকলীগের উদ্দোগে ১২ অক্টোবর বুধবার চৌরাস্তার মোড় স্থানীয় সংগঠনের কার্যলয়ে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
তারাকান্দা উপজেলা শাখা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবু আহম্মেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন, তারাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার, শ্রমিকলীগের কার্যকরী সভাপতি মোঃ হাবিবুর রহমান চৌধুরী আনিছ, সহ-সভাপতি মোঃ আবুল কাশেম মন্ডল, রাহিন সরকার,সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান লিটন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন,জাতীয় শ্রমিকলীগ তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম।