আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১২, ২০২২, ৭:৪৭ অপরাহ্ণ




ফুলবাড়ী উপজেলায় আমন ধান খেতে পোকার আক্রমণে দিশেহারা উপজেলার কৃষকরা

 উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আমন ধানের খেতে মাজরা, পাতা মোড়ানো ও কারেন্ট পোকাসহ বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দফায় দফায় খেতে কীটনাশক প্রয়োগ করেও পোকা দমন হচ্ছে না। এতে করে খেতের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় এবারে ১১ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। শেষ পর্যন্ত কৃষকদের আমন চাষাবাদে আগ্রহ বাড়ায় লক্ষ্যমাত্রার চেয়েও অধিক ১১ হাজার ৩৫২ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। ইতিমধ্যে কৃষকেরা জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগও শেষ করেছেন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমন ধানের খেতে মাজরা, পাতা মেড়ানো ও কারেন্ট পোকার আক্রমণে খেতের অবস্থা অবনতির দিকে। উপজেলার গেটের বাজার এলাকার অনেক কৃষকের জমিতে ব্যাপকহারে পোকার আক্রমণ দেখা গেছে। ওই এলাকার কৃষক আফজাল হোসেন ও মোজাম্মেল হক বলেন, তারা পাঁচ বিঘা করে জমিতে আমন রোপণ করেছেন। তাদের সব খেতেই পোকা আক্রমণ করেছে। তারা পোকা দমনে দুই দফায় ৬০০০ করে টাকা খরচ করে কীটনাশক প্রয়োগ করেছেন। কিন্তু পোকা দমন হয়নি। বর্তমানে দিশেহারা অবস্থা তাদের।

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষকরা দৈনিক বাহাদুরকে জানিয়েছেন,বাজারে দ্রবমূল্যর দাম বাড়ার সাথে সাথে বেড়েছে কিটনাশকেরও দাম। ৫ থেকে ৬ বার জমিতে স্পে করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না।ধানের এই মরণব্যাধি রোগ, তাতে ফির কিটনাশকের দাম,ধান ভালো না হলে হামরা খামো কি বাহে। শাহ্ বাজার এলাকার কৃষক শাহজাহান আলী বলেন, তিনি এবার আট একর জমিতে আমন রোপণ করেছেন। তার প্রায় সব জমির ধানের খেতে মাজরা, পাতা মোড়ানো পোকা ও কিছু খেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। উপসহকারী কৃষি অফিসারের পরামর্শ নিয়ে কীটনাশক ছিটিয়ে খেতের পোকা দমনের চেষ্টা করছেন। কিন্তু বৃষ্টির কারণে পোকা দমন করা সম্ভব হচ্ছে না। এক বিঘা জমিতে এক দফা কীটনাশক প্রয়োগে তার ৫০০ টাকা খরচ হচ্ছে। ফলে উৎপাদন খরচ বেড়েই চলছে। পোকা দমন করতে না পারলে ফলন কমবে। ফলন ভালো না হলে কি করবেন, বুঝতে পারছেন না। উত্তর বড়ভিটা গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন। তিনি গত দুই বছর ধরে অন্যের জমিতে কীটনাশক স্প্রে করে জীবিকা নির্বাহ করে আসছেন। এবারে আমন ধানে পোকার আক্রমণের বিষয়ে তার সাথে কথা হলে তিনি বলেন, গত এক মাস ধরে আমন খেতে কীটনাশক স্প্রে করে নেওয়ার জন্য আশপাশের চার/পাঁচ গ্রাম থেকে ডাক আসছে। খুব ব্যস্ততায় দিন কাটছে। উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু খেতে পোকার উৎপাত শুরু হয়েছে। খেতের পোকা দমনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। খেতের যে অবস্থা তাতে ফলন বিপর্যয়ের কোন সম্ভাবনা আপাতত নাই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১