ময়মনসিংহের তারাকান্দা ইউনিয়নে জন্মদিন হতে ৪৫ দিনের মধ্যে নবজাতকের জন্ম নিবন্ধন শতভাগ বাস্তবায়নের লক্ষে ক্যাম্পেইন সহ বাড়ি বাড়ি ঘুরে জন্ম- মৃত্যু নিবন্ধন করছেন ইউনিয়ন পরিষদ।
জানা গেছে, তারাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল আলম শিশিরের দিকনির্দেশনা ও পরামর্শক্রমে ইউপি সচিব মোঃ মাহতাব উদ্দিন, ইউপি সদস্য /সদস্যা ও উদ্দোক্তরা বাড়ি বাড়ি ঘুরে ১ থেকে ৪৫দিন বয়সের নবজাতকের ফ্রী জন্ম নিবন্ধন করছেন।
এরই ধারাবাহিকতা গত ৬ অক্টোবর বৃহস্পতিবার ইউপি কার্যলয়ে জন্ম নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে সদ্য জন্ম গ্রহণকৃত ১ থেকে ৪৫ দিন বয়সী নবজাতকদের ফ্রী জন্ম নিবন্ধন করা হয়।
ক্যাম্পেইনে আগত জন্ম নিবন্ধনকৃত নবজাতক ও মায়েদের মাঝে উপহার সামগ্রী (নবজাতকের বিছানা,মশারি ও তোয়ালে) প্রদান করা হয়।