” নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব,শুদ্ধ তথ্য ভান্ডার গরব ” এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে (আজ ৬ অক্টোবর) বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
উক্ত আলোচনা সভা বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান তালুকদার, খাদেমুল আলম শিশির, নাইমুর রহমান উজ্জল, ইউপি সচিব মোঃ মাহতাব উদ্দিন, মোঃ সায়েদুল ইসলাম আকন্দ ও শয়ন সরকার প্রমুখ।
উক্ত আলোচনা সভা উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিববৃন্দ।