আজ সোমবার ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
সাংবাদিকদের রাজনীতি করার প্রয়োজন নেই …. গৌরীপুরে ইমরান সালেহ প্রিন্স ‘আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি একটি মানবিক, কল্যাণমুখী, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা’-প্রিন্স গৌরীপুরে সেরা রক্তদাতা ও সংগ্রাহকদের সংবর্ধনা ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ইমাম কারাগারে জুলাই আন্দোলনে দেখা-প্রেম এবার বিয়ে! গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল আনন্দ শোভাযাত্রা গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কার্যক্রমে অবদান রাখায় রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান গৌরীপুরে জাতীয় ফলমেলায় কুইজ প্রতিযোগিতা গৌরীপুরে আর্জেন্টিনা ভক্তদের চাহিদা হিমসিম খাচ্ছেন দোকানীরা
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩, ২০২২, ৪:৩১ অপরাহ্ণ




তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন তফসিল ঘোষনা না হলেও চলছে প্রচার প্রচারণা

ময়মনসিংহের তারাকান্দা উপজেল পরিষদ  নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রার্থীদের প্রচার প্রচারণা ও গণসংযোগ চলছে।
জানা গেছে,  ২০১৮ সনের  ২৫ জুলাই  তারাকান্দা উপজেলা পরিষদের     নির্বাচন অনুষ্ঠিত হয়।
আসন্ন  নির্বাচন  সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা  বিভিন্ন সামাজিক  অনুষ্ঠানে  যোগদান করছে এবং  কর্মীদের সুসংগঠিত রাখতে যোগাযোগ  করছেন।
 ৩ জন পুরুষ ও ২জন মহিলা প্রার্থী উপজেলার ১০ ইউনিয়নের এ প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত চষে বেড়াচ্ছে। বিভিন্ন পাড়া, গ্রাম,পথের পাশে,  মোড়ে মোড়ে দোকানপাট হাট বাজারে লোকজনের সাথে দেখা  সাক্ষাৎ করে নিজের পরিচিতি তুলে ধরে  আগামী দিনের  নির্বাচনে  ভোট  ও দোয়া প্রার্থনা করছেন।
যে সকল প্রার্থীরা প্রচার প্রচারণা ও  জনসংযোগ  চালিয়ে  যাচ্ছেন তারা হলেন, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও  বর্তমান তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন, তারাকান্দা উপজেলা জাতীয় যুব সংহতির আহব্বায়ক মোঃ রুহুল  আমিন মাষ্টার,তারাকান্দা  উপজেলা  শাখা  বঙ্গবন্ধু  সৈনিকলীগের সভাপতি  মোঃ মিজানুর রহমান  চৌধুরী  শামীম,
বর্তমান তারাকান্দা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যৃব মহিলালীগের  সভানেত্রী   সালমা আক্তার কাকনএবং,তারাকান্দা  উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক হাসনা বেগম বেবী।
মোঃ রুহুল আমিন মাষ্টার জানান, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  পদে প্রার্থী হিসেবে  প্রচার প্রচারণা ও জনসংযোগ  করছেন। উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক   হাসনা বেগম বেবী বলেন, আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে  মহিলা ভাইস চেয়ারম্যান  পদপ্রার্থী হিসেবে  উপজেলাবাসীর সাথে যোগাযোগ  করছি। পাড়া মহল্লা ও বাড়ি বাড়ি ঘুরে নারী পুরুষের দোয়া ও সমর্থন কামনা  করছি। আশা করি আমার প্রাণের সংগঠন  আওয়ামীলীগের  তারাকান্দা উপজেলার নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করবেন।
বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী  সালমা আক্তার কাকন বলেন, তিনি আবারও  এ পদে অংশ নিবেন। কর্মীদের সুসংগঠিত রাখতে  ও   ভোটারদের  সাথে যোগাযোগ করে প্রচারণা  ও জনসংযোগ  করছেন।
তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  ও উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন বলেন,  কর্মীদের সুসংগঠিত রাখতে  উপজেলাব্যাপী জনসংযোগ  করে যাচ্ছি।
তারাকান্দা  উপজেলা  শাখা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মোঃ  মিজানুর রহমান চৌধুরী শামীম  বলেন,  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ।  সকলের দোয়া ও  সমর্থন প্রত্যাশা কাজ করে যাচ্ছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০