আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৬, ২০২২, ৯:৩২ অপরাহ্ণ




নেইমারের সঙ্গে হৃদয়ের টান, এমবাপ্পে পরিপূর্ণ: মেসি

পিএসজির জার্সিতে গত মৌসুমে লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পের জুটিটা জমেনি। তবে চলতি মৌসুমে তিন তারকাই দুর্দান্ত ছন্দে আছেন।

মেসি তার বার্সার ফর্ম ফিরে পেয়েছেন। পিএসজির হয়ে মৌসুমে সব মিলিয়ে ১১ ম্যাচে ৬ গোল করেছেন। প্লে মেকার পজিশনে খেলে নেইমার-এমবাপ্পেদের আট গোলে সহায়তা দিয়েছেন। নেইমার ক্লাবের হয়ে মৌসুমে ১১ ম্যাচে ১১ গোল করেছেন। গোলে সহায়তা দেওয়ায়ও তিনি অনন্য।

অন্যদিকে এমবাপ্পে চলতি মৌসুমে সব মিলিয়ে ৯ ম্যাচে ১০ গোল করেছেন। সব মিলিয়ে পিএসজির জার্সিতে ২২৬ ম্যাচে ১১৮ গোল করা এমবাপ্পেকে পরিপূর্ণ খেলোয়াড় তকমা দিলেন জাতীয় দলের ডিউটিতে থাকা মেসি।

সংবাদ মাধ্যম ‘টিইউডিএন’কে মেসি বলেন, ‘কিলিয়ান ভিন্ন এক খেলোয়াড়, একটা বিস্ট, যে ওয়ান অন ওয়ানে খুবই শক্তিশালী, যে ফাঁকা জায়গা দখল করতে পারে, খুবই দ্রুতগতির এবং অনেক গোল করছে। সে একজন পরিপূর্ণ খেলোয়াড়, কয়েক বছরে যেটা সে প্রমাণ করেছে। আগামী বছরগুলোতে সে অবশ্যই বিশ্বের সেরা হবে।’

নেইমারের সঙ্গে সম্পর্ক নিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি বলেন, ‘নেইমারকে আমি হৃদয় দিয়ে চিনি, বার্সায় তার সঙ্গে সময়টা খুবই উপভোগ করেছি। বার্সায় উপভোগ্য সময়টা আরও দীর্ঘ হলে খুশি হতাম। তবে সময় আমাদের প্যারিসে মিলিত করেছে। তার সঙ্গে আবার খেলতে পেরে আমি খুশি। তার সঙ্গে খেলতে পছন্দ করি, প্রত্যেক দিন কাজ করে আনন্দ পাই।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১