আজ সোমবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৬, ২০২২, ৯:২৩ অপরাহ্ণ




অসংখ্য মানুষ গণভোটে অংশ নিচ্ছে, দাবি রুশপন্থিদের

রুশ সেনাদের দখলকৃত অঞ্চল খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানেস্কে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তারা দাবি করেছেন, এসব অঞ্চলে চলমান গণভোটে অংশ নিচ্ছেন অসংখ্য মানুষ।

২৩ সেপ্টেম্বর শুরু হওয়া গণভোট চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর এ চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হবে।

খেরসনে রাশিয়ার নিয়োগকৃত প্রশাসনের ডেপুটি প্রধান ভ্লাদিমির সালদো সোমবার বলেছেন, খেরসনে এখন পর্যন্ত যত ভোট নেওয়া হয়েছে তাতে প্রতীয়মান হয়েছে এখানকার মানুষ ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে যায়। এখন পর্যন্ত এ বিষয়ে পর্যাপ্ত ভোট পরেছে।

তবে তিনি জানিয়েছেন, তবুও আরও দুইদিন ভোট নেওয়া হবে।

দোনেৎস্ককে নিয়োগকৃত রাশিয়ার প্রশাসন দাবি করেছে, সোমবার পর্যন্ত ৭৭ ভাগ ভোটার ভোট দিয়েছেন। অন্যদিকে লুহানেস্কে ৭৬.০৯ ভাগ ভোট পরেছে।

তবে এসব দাবিকে ভূয়া বলে আখ্যায়িত করেছে ইউক্রেন। লুহানেস্কের নির্বাসিত মেয়র সেরহি হেইদেই বলেছেন, রুশ সেনারা ব্যালট বাক্স নিয়ে মানুষের দরজায় দরজায় যাচ্ছেন এবং ভোট দিতে বাধ্য করছেন।

তিনি আরও জানিয়েছেন, গুজব ছড়ানো হচ্ছে- যারা রাশিয়ার যোগ দেওয়ার বিরুদ্ধে ভোট দিচ্ছেন তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

তার দাবি, সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করতে এমন গুজব ছড়ানো হচ্ছে।

এদিকে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো জানিয়েছে, এটি একটি ভূয়া গণভোট। এর কোনো ভিত্তি নেই। এর কোনো ফলাফল তারা মানবেন না এবং এই ফলাফলকে কখনোই স্বীকৃতি দেবে না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১