আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২২, ৬:০১ অপরাহ্ণ




রাশিয়ায় ১৮-৬৫ বছর বয়সী পুরুষদের কাছে বিমানের টিকিট বিক্রি বন্ধ!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক রিজার্ভের আংশিক সমাবেশের ঘোষণা দেওয়ার পরই দেশটিতে রাশিয়ায় ওয়ান ওয়ে টিকিট বিক্রি বেড়ে যায়। বুধবারই আর্মেনিয়া, জর্জিয়া, আজারবাইজান এবং কাজাখস্তানের সব টিকিট বিক্রি হয়ে যায়।

এদিকে, সামরিক আইন আরোপ করা হয়ে পারে এমন আশঙ্কায় ১৮-৬৫ বছর বয়সী পুরুষদের কাছে বিমানের টিকিট বিক্রি এয়ারলাইনসগুলো বন্ধ করে দিয়েছে বলে দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম এবং কয়েকজন সাংবাদিক টুইটারে জানিয়েছে।

মার্কিন সাময়িকী ফরচুনের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত তরুণরাই রাশিয়া ছাড়তে পারবেন।

বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার তিন লাখ জনবল সম্পন্ন সামরিক রিজার্ভের আংশিক সমাবেশের ঘোষণা দেন। পুতিনের এই ঘোষণার পরই রাশিয়ায় ওয়ান ওয়ে টিকিট বিক্রি বেড়ে যায় বলে বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোরে পুতিনের টেলিভিশন দেওয়া ওই ভাষণের পর অনেকের মনে শঙ্কা জাগে যে নির্দিষ্ট বয়সের পুরুষদের রাশিয়া ছাড়তে দেওয়া হবে না।

যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন পুতিনের এই ঘোষণা পেশাদার সৈনিক হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। শিক্ষার্থী এবং যারা শুধু নিয়োগপ্রাপ্ত হিসেবে কাজ করেছেন তাদের ডাকা হবে না।

তারপরও বুধবার বিমান টিকিট কেনার জন্য রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সাইট এভিয়াসেলের গুগল ট্রেন্ড ডাটাতে দেখা গেছে, মস্কো থেকে তুরস্কের ইস্তাম্বুল এবং আর্মেনিয়ার ইয়েরেভান পর্যন্ত সরাসরি ফ্লাইটের সব টিকিট বুধবার বিক্রি হয়ে গেছে। এই দুই দেশই রাশিয়ানদের ভিসা ছাড়াই প্রবেশ করতে দেয়।

মস্কো থেকে জর্জিয়ার রাজধানী তিবিলিসিসহ অন্য অনেক রুটের টিকিটও বিক্রি হয়ে গেছে। এছাড়া মস্কো থেকে দুবাইয়ের ফ্লাইটের ভাড়াও প্রায় পাঁচগুণ বেড়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০