আজ বৃহস্পতিবার ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২০, ২০২২, ৭:৩৭ অপরাহ্ণ




ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার তিন

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৩ বোতল আমাদনী নিষিদ্ধভারতীয় বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব।

র‌্যাবের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, ১৯ সেপ্টেম্বর রাতে র‌্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ দল ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের সবুজ মিয়া, সরিষা মারওয়াখালি মোকারম হোসেন ইমন ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মধুপুর বাজারের মোঃ মোস্তাকিম আহমেদ। তাদের কাছ থেকে ৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিদেশী মদ অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করছে। গ্রেফতারকৃত আসামীরা বিশেষ ক্ষমতা আইন- ১৯৭৪ এর ২৫-খ (২) ধারার অপরাধী। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০