আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৯, ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে একহাজার পিচ ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। রবিবার রাতে নগরীর র‌্যালীর মোড় ও মুক্তাগাছা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা’র নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ডিবির এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার রাতে নগরীতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যালীর মোড় থেকে একহাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের সদস্য সুজন মিয়াকে গ্রেফতার করে। সে রংপুরের বদরগঞ্জের মাহাদ মিয়ার ছেলে। অপর অভিযানে এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম মুক্তাগাছার থানাধীন পাড়াটংগী থেকে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ সুজন মিয়া ও রিপন মিয়া ওরফে টুনটুনকে গ্রেফতার করে। তারা উভয়ই মুক্তাগাছার পাড়াটংগির বাসিন্দা বলে পুরিশ জানায়। এ ব্যাপারে মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১