আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৯, ২০২২, ৭:২৮ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে গ্রেফতার ১৪

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, জুয়ামুক্ত অব্জল গড়ে তোলা, চুরি-ছিনতাই রোধ ও মাদক ব্যবসায়ী এবং অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম বিষ্ফোরক দ্রব্য আইনে আঃ কাহার ওরফে কাহারুল ও সারোয়ার আহম্মেদ জীবন নামে দুইজনকে গ্রেফতার করে। এসআই আশরাফুল আলমের নেতৃত্বে একটি টীম বোররচর পয়েস্তী বাজার এলাকা থেকে নিয়মিত মামলার আসামী মোঃ রফিছ উদ্দিন, এসআই আনিছুর রহমানের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে চোরাচালান করার অপরাধে আসামী আঃ সামাদকে ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ গ্রেফতার করে। এছাড়া এসআই আনিছুর রহমান, টিটু সরকার, তাইজুল ইসলাম, অসীম কুমার দাস এবং এএসআই সোহেল, নুরুজ্জামান, মাসুম রানা, এএসআই রেজাউল করিম, আবুল কালাম আজাদ, সোহরাব আরো ১০জন পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে। তারা হলো, দিপু, আলম মিয়া, রিপা আক্তার, আঃ রশিদ, শুভ মিয়া, রমজান আলী, মামুন, রাব্বি, নাজিরুল ইসলাম ও মুক্তার আলী। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১