আজ সোমবার ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
সাংবাদিকদের রাজনীতি করার প্রয়োজন নেই …. গৌরীপুরে ইমরান সালেহ প্রিন্স ‘আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি একটি মানবিক, কল্যাণমুখী, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা’-প্রিন্স গৌরীপুরে সেরা রক্তদাতা ও সংগ্রাহকদের সংবর্ধনা ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, ইমাম কারাগারে জুলাই আন্দোলনে দেখা-প্রেম এবার বিয়ে! গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব গৌরীপুরে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল আনন্দ শোভাযাত্রা গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কার্যক্রমে অবদান রাখায় রক্তদাতা ও সংগঠনকে সম্মাননা প্রদান গৌরীপুরে জাতীয় ফলমেলায় কুইজ প্রতিযোগিতা গৌরীপুরে আর্জেন্টিনা ভক্তদের চাহিদা হিমসিম খাচ্ছেন দোকানীরা
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৩, ২০২২, ১:০৯ অপরাহ্ণ




তারাকান্দায় বিধবাকে মারধর বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা

 ময়মনসিংহের তারাকান্দায় কুলসুম বেগম নামে এক বিধবাকে মারধর  করে স্বামীর  বসত ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
ওই ভুক্তভোগী  নারী তারাকান্দা  উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের মৃত মেরাজ আলীর স্ত্রী। এ ঘটনায় ওই নারী  বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে  তারাকান্দা থানায় অভিযোগ  দায়ের করেছে।
জানা যায়, বিধবা ওই নারী তার  সন্তানদেরকে নিয়ে বসত ভিটা ছেড়ে না যাওয়ায় পাশের বাড়ির নজরুল ইসলাম গং নানানভাবে ভয়ভীতি ও হুমকি দেয়।
 সে বাড়ীতে না থাকার সুযোগে বিবাদীগন দীর্ঘদিন যাবত  সাফ কাওলা জমি জোরপূর্বকভাবে বেদখল করার চেষ্ঠ করে।
ওই নারী জানান. ১৯৯৮ সালে সাফ কাওলা দলিল মূলে ক্রয় করে বসবাস করে আসছে। অদ্যবধি পর্যন্ত ভোগদখলে বিদ্যমান থেকে বাড়ী নির্মান সহ গাছপালা রোপন করি। উক্ত জমি ক্রয় করার পর থেকে বিবাদীগন  বেদখলের  চেষ্ঠা করে।  গত ১৩ জুন আমি আমার সাফ কাওলা জমিতে গাছের চারা রোপন করতে গেলে  নজরুল, মোস্তফা গং দা, শাবল, লোহার রড ও বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বে-আইনী জনতাবদ্ধে একই উদ্দেশ্যে আমার সাফ কাওলা জমিতে জোড় পূর্বক প্রবেশ করে  আমাকে চারা রোপন করতে বাঁধা দেয়।
 আমি বাধা দেয়ার কারণ জিজ্ঞাসা করলে বিবাদীরা আমার চুলের মুঠি ধরে টানা হেচরা করে মাটিতে ফেলে মারধর করে গুরুতর জখম করে।
স্থানীয়া ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।প্রাথমিক চিকিৎসা শেষে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
 উক্ত অভিযোগ তদন্তকধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর আবারো বিবাদীরা আমাকে বাড়ি থেকে বের করে দিতে আমার ও আমার পরিবারের উপর হামল। ও মারধর করে।
একপর্যায়ে আমাকে বসত ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয়।বিষয়টি তারাকান্দা থানা কে অবহিত করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আমার ঘরের তালা খোলে দেয়।
তারাকান্দা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের জানান, ওই নারী  বাদী হয়ে থানায় অভিযোগ  করেছেন। বিষয়টি তদন্ত চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০