আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৭, ২০২২, ৭:৩৮ পূর্বাহ্ণ




জ্বালানি সহ দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ

সরকারি বাহিনী দিয়ে হামলা-মামলা করে বিএনপিকে রাজপথের আন্দোলন থেকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহ নূরুল কবীর শাহীন।

তিনি বলেন, বর্তমান নিশি রাতের সরকার বিএনপির আন্দোলন ঠেকাতে একের পর এক হামলা মামলা করে চলছে। কিন্তু এই সরকার জানে না হামলা-মামলা করে বিএনপিকে রাজপথের আন্দোলন থেকে দমন করা যাবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত জনগনের এই আন্দোলন চলবে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের সূর্যের বাজার এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি, পরিবহন ও দ্রব্য মূল্যবৃদ্ধি এবং দুই নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে ওয়ার্র্ড ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই কমূর্সচী পালন করে বিএনপি।

সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি ঈসমাঈল হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা ঝুলন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান লিটন, উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাড. শাজাহান কবীর সাজু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মুরাদ হোসেন হলুদ, বিএনপি নেতা মোখলেছুর রহমান, আজিজুল হক বাদল প্রমূখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১