আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৬, ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ




হত্যা মামলার আসামী ছাত্রদল কর্মী দিয়ে ঈশ্বরগঞ্জ ছাত্রলীগ কমিটি ঘোষিত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হত্যা মামলার আসামী ও ছাত্রদল কর্মী, বিবাহিত অছাত্রদের দিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘেষণা করায় ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে বিজয় ৭১ চত্বরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন। অবরোধ চলাকালীর সময়ে রাস্তার দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় যাত্রীরা চরম দূর্ভোগে পরেন।

সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীরা দাবী করেন, হত্যা মামলার আসামী, বিবাহিত, অছাত্র, ছাত্রদল কর্মী, অতিরিক্ত বয়স ও অপরিচিতদের সমন্বয়ে গঠিত কমিটি বাতিল করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ ওয়ালি উল্লাহ্ রাসেল, অর্ণব হোম চৌধুরী, আতিকুর রহমান আতিক, যুগ্ম- সাধারণ সম্পাদক আল আমিন আকন্দ, পৌর ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজান প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক রানা আহামেদ জাতীয় পরিচয় পত্রে বয়স ৩২, সহ-সভাপতি নূর হামিদ রুশো পৌর বিএনপির নেতা নূরুন্নবীর পুত্র, আইডিয়াল কলেজ ছাত্র জাহিদুল হত্যা মামলার আসামী, ইয়াছিন আরাফাত চাকুরীজীবি, মিজানুর রহমান সাগর ছাত্রদল কর্মী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল রাফি ও সাংগঠনিক সম্পাদক তাজরিয়ান রাকিব বিবাহিত ওই ৩১ সদস্যের ঘোষিত কমিটির বেশির ভাগই অপরিচিত বলে দাবী করেন।

উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ৩১ সদস্য বিশিষ্ট এ উপজেলা কমিটির অনুমোদন প্রদান করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১