আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১, ২০২২, ৩:৩০ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে গাজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে সাড়ে চার কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। বুধবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত অঞ্চল গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বুধবার পৃথক অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এর মাঝে এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর শম্ভুগঞ্জ থেকে ৪ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী সিলেটের জকিগঞ্জের রুবেল আহম্মদকে গ্রেফতার করে। অপর অভিযানে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালের হরিরামপুর থেকে আধাকেজি গাঁজাসহ মাাক ব্যবসায়ী মোঃ আবু রাসেলকে এবং এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকার কাশর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হারুন অর রশিদ ও লিটন মিয়াকে গ্রেফতার করে। মাদক উদ্ধারের ঘটনায় পৃথক মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০