আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৯, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ




ময়মনসিংহের ফুলপুরে তেলের ড্রাম লুটের মামলায় ৪ ডাকাত গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুর থেকে উদ্ধারকৃত ভোজ্যতেল লুটের ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ আগষ্ট রাতে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও কদমতলী এলাকা থেকে ফুলপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ডাকাতরা হলো আরিফ মিয়া ,আজগর আলী, মোঃ শাকিব ও আব্দুল খালেক। তাদের বাড়ি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। তাদেরকে আদালতে পাঠানো হলে, তারা স্বিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানায়।

ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৬ আগষ্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নের বড় চিলাগাই গ্রামের আব্দুল্লার মোড়ে কিছু সংখ্যক চোরাই ভোজ্যতেলের ভর্তি ড্রাম একটি গোডাউনে লুকিয়ে রাখা হয়েছে। ঐ স্থানে কোন তেলের ব্যবসায়ী না থাকায় তাৎক্ষনিক তার নেতৃত্বে অভিযান চালিয়ে বড় চিলাগাই আব্দুল্লার মোড়ে শাহজাহান মিয়ার গুদাম থেকে ৪৪টি ভোজ্যতেল ভর্তি ড্রাম উদ্ধার করা হয়। যাহার মূল্য প্রায় পৌনে ১২ লাখ টাকা। ড্রামগুলোর মালিকানা খুজে ত্রিশাল থানা পুলিশ জানা গেছে, তেল ভর্তি ড্রাম গুলোর মালিক আব্দুল্লাহ আল মুজাহিদ ওরফে হৃদয়। সে গাজীপুরের শ্রীপুরের ব্যবসায়ী। ওসি আরো বলেন, ঐ ব্যবসায়ী গত ১৫ আগষ্ট রাতে ট্রাকযোগে তেলের ড্রামগুলো নিয়ে আসার পথে নারায়গঞ্জের রূপগঞ্জের কাউনি নামক স্থানে একটি সাদা রংয়ের হায়েস মাইক্রোবাসযোগে ৭/৮ জনের একটি ডাকাত দল ট্রাকের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং তারা নিজেদেরকে ডিবি পুলিশের পরিচয় দিয়া ট্রাকের ড্রাইভার, হেলপার ও ম্যানেজারকে ট্রাক থেকে নামিয়ে ইলেকট্রিক শক দিয়ে হাত ও চোখ বেধে মাইক্রোবাসের পিছনের সিটে ফেলে রাখে। ডাকাত দলের সদস্যরা ৬০ ড্রাম ভর্তি ভোজ্যতেল ও তেল বাহী ট্রাক লুট করে নিয়া যায়।

এ ব্যাপারে ফুলপুর থানায় মামলা নং-১৮ তারিখ ২০/০৮/২০২২ হয়েছে। আমি নিজেই মামলার তদন্তভার নেই। পুলিশ সুপারের নির্দেশে ও পরামর্শে তেলের ড্রাম লুটের রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে বিরতিহীন অভিযান শুরু করি। অভিযানে লুণ্ঠিত অবশিষ্ট ১৫ ড্রাম ভোজ্যতেল হালুয়াঘাট থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস জব্দ ও মাইক্রোবাসের ড্রাইভার, রেন্ট-এ কারের মালিক ও সহযোগীদের গ্রেফতার করা হয়। অভিযানের ধারাবাহিকতায় রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও কদমতলী এলাকা থেকে ডাকাত মোঃ আরিফ মিয়া, আজগর আলী, মোঃ শাকিব ও মোঃ আব্দুল খালেককে গত ২৬ আগষ্ট রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছে। ওসি আরো বলেন, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১