আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৮, ২০২২, ৫:৪৮ অপরাহ্ণ




বাবর তিন সংস্করণেই সেরা ব্যাটার: কোহলি

দীর্ঘসময় রানখরায় ভুগছেন বিরাট কোহলি। তিন অংকের ম্যাজিক ফিগারের দেখা পাচ্ছেন না হাজার দিন পেরিয়ে।

অথচ খুব দ্রুত সময়ে ৭০টি সেঞ্চুরির মালিক হয়ে যান ভারতের সাবেক অধিনায়ক। ধারণা করা হচ্ছিল, এভাবে ধারাবাহিক ফর্মে থাকলে এক সময় সেঞ্চুরির সেঞ্চুরি করা স্বদেশি লিজেন্ড শচিন টেন্ডুলকারকে ছাপিয়ে যাবেন কোহলি।

কিন্তু তা আর হলো কই।  সময় বলছে, এ মুহূর্তে সেরা ব্যাটার পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। এ নিয়ে কোহলির সঙ্গে বাবরের তুলনা করে দ্বন্দ্বে মাতেন ক্রিকেটপ্রেমীরা।

তবে সেই দ্বন্দ্বে না গিয়ে কোহলি নিজেই স্বীকার করে নিলেন, সময়ের ‘সেরা’ ব্যাটার বাবর আজমই।

এশিয়া কাপকে সামনে রেখে স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে খেলোয়াড়দের মূল্যায়ন নিয়ে কথা বলেন কোহলি। সেখানে তিনি বলেন, ‘সম্ভবত বর্তমান সময়ে তিন সংস্করণেই শীর্ষ ব্যাটসম্যান বাবর। বাবর ধারবাহিকভাবে পারফর্ম করছে। ও দারুণ প্রতিভাবান ক্রিকেটার এবং আমি সব সময় ওর ব্যাটিং দেখতে পছন্দ করি।’

২০১৯ বিশ্বকাপের সময় থেকে একই ফর্মে আছেন বাবর, দুর্দান্ত সব ইনিংস খেলে যাচ্ছেন।  কিন্তু তার শরীরী ভাষায় সেই অহংবোধ দেখা যায়নি – এমনটাই মনে করেন কোহলি।

বাবরের প্রশংসায় কোহলি বলেন, ‘প্রথম দিন থেকেই আমি তার মধ্যে যে শ্রদ্ধাবোধ দেখেছি, তার একটুও পরিবর্তন হয়নি। এখন ও ভালো পারফর্ম করছে বলে কিংবা নিজের আলাদা জায়গা তৈরি হয়েছে বলে একটুও বদলে যায়নি। আমার প্রতি তার সম্মানজনক মনোভাব কমেনি।’

উল্লেখ্য, দুবাইয়ে আইসিসি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনের সময় কোহলি-বাবরের দেখা হয়েছিল। ধারাবহিকভাবে এমন দারুণ পারফরম্যান্স করার জন্য বাবরকে তখন অভিনন্দন জানিয়েছিলেন কোহলি।  বাবরও সেদিন কোহলির সঙ্গে হ্যান্ডশেক করে তার সঙ্গে সৌহার্দপূর্ণ আচরণ করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০