আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৪, ২০২২, ১:২৬ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জ হাসপাতালে ৩৪ ডাক্তারের কেউ উপস্থিতি নেই! রোগীদের বিড়ম্বনা

সরকারী নির্দেশনা মোতাবেক হাসপাতালে সকাল ৮টা থেকে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিত থাকার কথা থাকলেও ওই নির্দেশনার তোয়াক্কা করছে না ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতাল।

বুধবার (২৪ আগষ্ট) সকালে সরেজমিন হাসপাতালে গিয়ে পাওয়া যায়নি কোন ডাক্তার, কর্মচারীকে। এমন কি জরুরী বিভাগেও ছিলনা কেউ। বাড়ান্দায় চিকিৎসা নিতে অপেক্ষমান ছিলেন অনেক রুগী।

জরুরী বিভাগের সামনে বসা ছিলেন উপজেলা হাসপাতাল হতে ২০ কিলোমিটার দূর আঠারবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা দোলনা বেগম জানান, আমার ।কন্যা স্বপ্না বেগম প্রসব ব্যাথায় কাতরাচ্ছে। অনেক্ষন ধরে বসে থেকেও কাউকেই পাইনি।

হাসপাতাল বর্হিবিভাগ, টিকিট কাউন্টার, ফার্মেসী, প্যাথলজি। এক্স-রে বিভাগ, সেনেটেরী অফিস, পরিবার পরিকল্পনা অফিস ও আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র ছিলো তালাবদ্ধ অবস্থায়। এ হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৩৪ জন ডাক্তার রয়েছেন। কিন্তু কেউ উপস্থিত ছিলেন না। তাদের মধ্যে ২জন ডা. মাতৃত্বকালীন, ২জন মৌলিক প্রশিক্ষনে রয়েছেন বলে জানা গেছে।

হাসপাতালে সাংবাদিকদের উপস্থিতি জানতে পেরে সকাল ৮:২৩ মিনিটে হাসপাতালে ছুটে আসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান। এ সময় হাসপাতালে কোন ডাক্তারের উপস্থিতি না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সময় হলেতো আসবেই। আপনারা সকাল ৮টায় চলে আসছেন ডাক্তার আসছে কিনা দেখতে! তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরো বলেন, আপনাদের চিনে রাখলাম, আপনাদের চিকিৎসার ক্ষেত্রেও আমরা এভাবেই দেখবো।

হাসপাতালের সামনে দাড়িয়ে ডা. নূরুল হুদা খানের সাথে কথা বলার সময় সেখানে একজন ডাক্তার এসে উপস্থিত হন।
৮:৫৪ মিনিটে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, টি এইচ এ ডা. নুরুল হুদা কী হাসপাতালে আছে? বিষয়টি আমি দেখছি।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সাথে কথা হলে তিনি বলেন, হাসপাতালের নিয়ম অনুযায়ী সকাল ৮ টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত ডাক্তারদের উপস্থিত থাকার কথা। এমন উপস্থিতি অত্যান্ত দুঃখজনক।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১