আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৩, ২০২২, ৭:১১ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে জমি বেদখলে মামলা দিয়ে হয়রানীর সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাফকাওলা দলিল মূলে ক্রয়কৃত জমি বেদখলের উদ্দেশ্যে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য সুরুজ মিয়া নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুরুজ মিয়ার বড় ছেলে আব্দুল কাইয়ূম।

লিখিত বক্তব্যে জানা যায়, সুরুজ মিয়া প্রতিবেশী মৃত উমেদ আলী আকন্দের মেয়ে খাইরুন্নেছার (৬৫) কাছ থেকে ১০ শতাংশ জমি ২০২০ সালের ২৩ আগস্ট সাফকাওলা দলিল মূলে ক্রয় করেন। নামজারী খারিজ, খাজনা পরিশোধ করে ভোগ দখল ফসলাদি উৎপাদন করছেন।

১৬ জুলাই সুরুজ আলী তার সন্তানদের নিয়ে জমিতে গাছের চারা রোপন করতে গেলে বাঁধা দেন জমি বিক্রেতা খায়রুন্নেছা ও তার পরিবার। এতে খায়রুন্নেছার লোকজন সুরুজ মিয়ার দখলে থাকা জমিতে কাজ করতে বাধা দিলে দু’পক্ষের মাঝে ঝগড়া হয়।

এঘটনায় খাইরুন্নেছার ভাতিজি শাহানা বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। জোড়ামূলে জমি দখল এবং মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে করা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, প্রতিবেশী সোলেমান, হাবুল মিয়া, মতিউর রহমান প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০