ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্মাণাধীন গার্ডেন লাইট ভেঙ্গে ফেলে প্রায় ১২ লাখ ক্ষতি সাধন করা হয়েছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে রুবেল মিয়া কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডাইরী করেছেন। যার নং-২৬৩৯, তাং ২৯/৬/২২ইং।
ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে রুবেল মিয়া দাবি করেন, প্রাণ আর এফ এল কোম্পানী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অধীন জয়নাল আবেদীন পার্ক এলাকায় গার্ডেন লাইট বসানোর কাজ দরপত্রের মাধ্যমে প্রাপ্ত হন। পরবর্তীতে ঐ কোম্পানী গার্ডেন লাইট বাসানোর কাজ যথারিতী শুরু করেন। গার্ডেন লাইট বসানোর আলোতে পার্ক এলাকা আলোকিত হওয়ায় নগরবাসি সিটি কর্পোরেশনকে সাধুবাদ জানান। একই সাথে রাতে পার্ক এলাকা আলোকিত হওয়ায় অপরাধ প্রবনতা, চুরি, ছিনতাই, অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা এলেই পার্ক এলাকা আলোকিত এবং নতুন সাঝে সজ্জিত হওয়ায় ব্যায়ামকারীদের জন্য নিরাপদ এলাকা হিসেবে পরিচিতি পেতে শুরু করে। দ্রুতগতি এই কাজ চলমান থাকাকালে গত ২৭ জুন মধ্যরাতে কে বা কারা ১৯ নং এবং ২১ নং গার্ডেন লাইট ভেঙ্গে ফেলে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান বলেন, গার্ডেন লাইট নির্মাণ প্রকল্প চলমান। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। কিছু অংশ পরীক্ষামুলকভাবে চালু করার পর পরই কে বা কারা রাতের আধারে ভেঙ্গে ফেলে। ঠিকাদারি প্রতিষ্ঠান এ ব্যাপারে থানায় জিডি করেছে। বিষয়টি আইন শৃংখলা বাহিনী তদন্ত করছে। এদিকে নগরবাসি মনে করছে, নগরীর সৌন্দর্য্য নষ্ট করতে কুচুক্রি মহল পরিকল্পিতভাবে রাতের আধারে এই ধ্বংসাত্বক কাজ করেছে।