আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৩, ২০২২, ৬:৩৫ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৮

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ কোতোয়ালী থানা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, মাদকরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালী পুলিশ। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ৮জনকে গ্রেফতার করে।

এর মাঝে এসআই তানভীর আহমেদ ছিদ্দীকীর নেতৃত্বে একটি টীম রাঘামারা বাজার থেকে চুরি মামলার আসামী কামাল হোসেন ও মোখলেছুর রহমানকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পুলিশ বিভিন্ন চুরি যাওয়া মালামাল উদ্ধার করে। এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড় এলাকা থেকে চুরি মামলার মামুন ওরফে সাকিব, এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি টীম রশিদপুর এলাকা থেকে মামলার আসামী কাজিম উদ্দিন, এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম মির্জাপুর এলাকা থেকে মামলার আসামী আব্দুল আলিম, এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টীম টাউনহল মোড় এলাকা থেকে মামলার আসামী মোঃ সুমনকে গ্রেফতার করে। এছাড়া এসআই আমিনুল ইসলাম এবং এএসআই নুরুজ্জামান আদালতের পরোয়ানাভূক্ত আসামী বলাশপুরের মোঃ রাসেল মিয়া ও হানিফ প্রঃ ভূট্টোকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১