আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৩, ২০২২, ৩:৪০ অপরাহ্ণ




কুড়িগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ০৪ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি অটো চাউল কল, দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ফিলিং স্টেশন। মঙ্গলবার (২৩ আগস্ট ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। উক্ত বাজার অভিযানে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড়ে অবস্থিত আর আর মিনি অটো চাউল কলের মালিক মুকুল হোসেনকে উনত্রিশ চালকে আটাশ চাল হিসেবে প্যাকেটজাত করে ভোক্তা সাধারণের সাথে প্রতারণা করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা, ভুরুঙ্গামারী বাজারে অবস্থিত বারেক চাউল ঘরের মালিক আঃ বারেককে উনত্রিশ চাল আটাশ হিসেবে বেশি দামে বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভুরুঙ্গামারী বাজারের ফাতেমা ট্রেডার্স এর মালিক আনারুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা ও মাপে কম দেওয়ার অপরাধে দেওয়ানের খামারে অবস্থিত সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তীকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ অভিযানে ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবু বকর সিদ্দিক ও ভুরুঙ্গামারী থানা পুলিশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১