আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ২২, ২০২২, ৮:৫১ অপরাহ্ণ




বিএনপি সমর্থিত মেয়র ও প্যানেল মেয়র বরখাস্ত

বগুড়ার কাহালু পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র আবদুল মান্নান ও ১ নম্বর প্যানেল মেয়র ইউসুফ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখার উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপন গত ২১ আগস্ট এসে পৌঁছেছে।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, মেয়রকে বরখাস্তের চিঠি পেয়েছেন এবং প্যানেল মেয়রের বিষয়টি মৌখিকভাবে শুনেছেন।

কাহালু পৌরসভার মেয়র আবদুল মান্নান তার সাময়িক বরখাস্তের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিধি অনুসারে ২ নম্বর প্যানেল মেয়র জাহিদুর রহমানকে তার দায়িত্ব বুঝে দিয়েছেন। ১ নম্বর প্যানেল মেয়র ইউসুফ আলী মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন।

কাহালু পৌরসভা ও স্থানীয় সূত্র জানায়, গত ২০২১ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত কাহালু পৌরসভার নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল মান্নান ৯৪৬ ভোটে নৌকা মার্কার হেলাল উদ্দিন কবিরাজকে পরাজিত করে মেয়র হন।

ওই বছরের ১৩ আগস্ট সকালে এলজিইডি প্রধান কার্যালয় থেকে আগত প্রতিনিধি দল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করছিলেন। এ সময় প্রতিপক্ষের হামলায় কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আহত হন।

এ হামলার ঘটনায় পরাজিত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ কাহালু থানায় বিএনপির মেয়র আবদুল মান্নানকে প্রধান আসামি করে ১ নম্বর প্যানেল মেয়র ইউসুফ আলীসহ ১৩ জনের নাম উল্লেখ করে ১০/১২ জন অজ্ঞাতের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশের তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটটি আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) ধারা অনুযায়ী মন্ত্রণালয় মেয়র ও প্যানেল মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১