আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : আগস্ট, ২২, ২০২২, ৮:১১ অপরাহ্ণ




কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্ত্রীকে খুন করে স্বামী থানায় হাজির।

 কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রীর পরকীয়ার জের সইতে না পেরে স্ত্রীকে খুন করেছে স্বামী। সোমবার (২২) আগস্ট পৌরসভার ৬ নং ওয়ার্ড পাখীর মোড় গ্রামে গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে যে, একই গ্রামের আনছের আলী ও তার স্ত্রী রাহেনা বেগমসহ তাদের দুই সন্তান নিয়ে নিজস্ব বাড়ি না থাকায় পাশের নোয়াখালীর বাগানবাড়ির একটি বাড়ীতে বসবাস করত। দীর্ঘদিন থেকে স্ত্রীর পরকীয়ার কারণে উভয়ের মধ্যে অশান্তি বিরাজ করছিলো। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিরা জানায় গতকাল রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্বামী আনছের তার স্ত্রীর রাহেনার হাত পা ধরে পরকীয়া থেকে বিরত থাকার অনুরোধ করে। এর পরেও স্ত্রী পরকীয়া থেকে বিরত না থাকায় স্বামী ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে স্ত্রী তার স্বামীকে তালাক দেয়ার কথা। এরই জের ধরে গতকাল গভীর রাতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার সন্তানদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় মৃত্যু ঘটে বলে জানায় স্বজনেরা। এ ব্যাপারে,নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান ঘটনার সত্যতা নিচ্ছিত করে বলেন,আসামী থানায় আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১