আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ  আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৭, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ




দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

২০০৫ সালের ১৭ আগষ্ট জঙ্গীবাদের সিরিজ বোমাবাজী এবং বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসী তান্ডবের বিরেুদ্ধে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে ১৭ আগষ্ট বুধবার  বিকালে নগরীর টাউনহল প্রাঙ্গনে নেতাকর্মীরা জমায়েত হয়। পরে টাউনহল থেকে মিছিল  শুরু হয়ে গাঙ্গিনারপাড় হয়ে রেলওয়ে ষ্টেশন কৃষ্ণচুড়া চত্বরে গিয়ে শেষ হয় ।
জমায়েত ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সমাবেশ হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কবির উদ্দিন ভ্ইূয়া, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, আমিনুল হক শামীম, মোহাম্মদ মমতাজ উদ্দিন মন্তা, ফারুক আহমেদ খান, অ্যাডভোকেট বদর আহমেদ, অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার, অ্যাডভোকেট সাদেক খান মিল্কী টজু, অধ্যাপক ইউসুফ খান পাঠান, ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী আকন্দ, শরীফ হাসান অনু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ড. একেএম আবদুর রফিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিব্বির আহমেদ চৌধুরী মিরন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা সুলতানা মনি এমপি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আইনুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফুর খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপিকা তাসলিমা বেগম, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাসানী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মমিনুর রহমান জিন্নাহ, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারন সম্পাদক হুমায়ুন কবির সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শোকের মাস ১৫ই আগষ্ট জাতির জনক ও তার পরিবার সহ সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মিছিলে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী লগি বৈঠা নিয়ে মিছিল করে বিক্ষোভ সমাবেশের সৌন্দর্য্যকে বাড়িয়ে দেয়। অপরদিকে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে আরেকটি বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে সারা নগরী প্রদক্ষিন করে। সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, সহ সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকল ধরনের নাশকতা প্রতিরোধ ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কোতোয়ালি মডেল থানা ও ফাড়ি পুলিশ টহল জোরদার করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১