আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : আগস্ট, ১২, ২০২২, ৭:৩৮ অপরাহ্ণ




তারাকান্দায় ভিক্ষাবৃত্তি ত্যাগ করলেন ওরা পাঁচজন

সরকারি সহায়তা পেয়ে ভিক্ষাবৃত্তি ত্যাগ করার শপথ করেছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ওয়াই গ্রামের জমিলা খাতুন, মাধবপুর গ্রামের জোসনা বেগম.মোছাঃ সখিনা খাতুন, কামারগাও গ্রামের মোছাঃ রহিমা খাতুন ও রাজদারিকেল গ্রামের রুকুমনি রবিদাস।
দীর্ঘদিন যাবৎ তারা ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করছেন। তবে এখন থেকে তারা আর ভিক্ষা না করার শপথ করেছেন। কারণ তারা থাকার জন্য পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর ও জীবিকা নির্বাহের জন্য পেয়েছেন আয়ের একটি উৎস। তারা সবারই ষাটোর্ধ। জীবনের এই ক্রান্তিলগ্নে এসে অন্যের কাছে হাত পেতে খেতে হবে না, এই ভেবে তারা খুবই আনন্দিত।

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে এই পাঁচজনের মধ্যে দুইজনকে ব্যাটারী চালিত রিক্সা, দুইজন কে গরু ও একজন ভিক্ষুককে দোকান করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্বাহী অফিসার মিজাবে রহমত আনুষ্ঠানিক ভাবে অটোরিক্সা, দোকানের চাবি ও গরু প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের,উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল প্রমুখ।

ভিক্ষুক সখিনা খাতুন বলেন, ‘ অন্যের কাছে হাত পাতলে লজ্জা লাগে। কিন্তু উপায় ছিলো না।পেটে ক্ষুধা রেখে মুখে লাজ করলে চলবে না। তাই এতদিন ভিক্ষা করে সংসার চালিয়েছি। আজ থেকে আর ভিক্ষা করতে হবে না।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত বলেন, “আপাতত পাঁচ জনকে স্বাবলম্বী করতে এ উদ্যোগ।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে এ উদ্যোগ অব্যাহত থাকবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১