আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : আগস্ট, ১০, ২০২২, ৭:৪৪ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে আসাদ হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যেই মুলহোতাসহ গ্রেফতার ৩

ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের পাড়াইলে বালু ট্রাকের হেলপার আসাদ মিয়া হত্যাকান্ডের মুলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নয়ন মিয়া, আশরাফুল ইসলাম ও রাজাক মেম্বার। হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে কোতোয়ালী পুলিশ সাড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে পৃথক এলাকা থেকে মঙ্গলবার গ্রেফতার করে। বুধবার তাদেরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, পাড়াইল গ্রামের বালুর ট্রাকের হেলপার আসাদ মিয়ার সাথে গ্রেফতারকৃত নয়ন মিয়ার সাথে প্রায় দুই মাস আগে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। উক্ত মারামারির ঘটনাকে কেন্দ্র করে চকনজু গ্রামের আঃ মোতালেবের ছেলে আশরাফুল ইসলাম ট্রাকের হেলপার আসাদ মিয়াকে গত ৮ আগষ্ট রাতে কথা আছে বলে ফোন করে ডেকে আনেন। পরবর্তীতে পাড়াইল গ্রামের আঃ রাজ্জাক মেম্বারের বাড়ির পাশে নদীর পাড়ে নিয়ে চক্রটি আসাদ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপুরী আঘাত করে মৃত ভেবে ফেলে পালিয়ে যায়। পথচারী ও স্থানীয়দের সহায়তায় মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করেন। পরে ৮ নং ওয়ার্ডে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের ভাই কোতোয়ালী মডেল থানায় মামলা নং- ৪১, তাং ৯/৮/২০২২ ইং দায়ের করেন। কোতোয়ালী মডেল থানার দায়িত্বশীল ও মানবিক ওসি শাহ কামাল আকন্দ ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করার ঘোষণা দিয়ে মাঠে নামে। কোতোয়ালীর ওসির ঘোষনাকে বাস্তবে রুপ দিতে মরিয়া হয়ে মাঠে নামেন এসআই আনোয়ার হোসেন, নিরুপম নাগ, মিনহাজ উদ্দিন, এএসআই সুজনসহ একটি টিম। হত্যাকান্ডের ২৪ ঘন্টা পার হওয়ার আগেই টানা অভিযান পরিচালনা করে ঘটনার মুলহোতা নয়ন মিয়াসহ তিনজনকে গ্রেফতার করে। ওসি শাহ কামাল বলেন, মুলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারনামীয়রা মামলার অপর আসামী সহ অজ্ঞাতনামাদের সহায়তায় আসাদ মিয়াকে ধারালো চাকু দিয়ে উপর্যপুরী আঘাত করে হত্যার বিষযয়ে তথ্য প্রমাণ পাওয়া গেছে। মামলাটি তদন্তনাধীন আছে। মামলার সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার, মামলার মূল রহস্য উদ্ঘাটন পূর্বক তাদের সহযোগীদের গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আলামত চাকু উদ্ধারে আসামীদের পুলিশ হেফাজতে এনে নিবিড় ও গভীর ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আালতে পাঠানো হয়েছে।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১