আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ৭, ২০২২, ১২:৫৯ অপরাহ্ণ




ভারত থেকে আমদানির পর মরিচের কেজি ১৬০ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারতীয় কাঁচামরিচের কেজি ১৬০ টাকা। শনিবার দেশি কাঁচামরিচ প্রতি কেজিতে বিক্রি হয়েছিল ২২০ টাকা দরে। ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে কমতে শুরু করেছে দাম।

রোববার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। দাম কিছুটা কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আমদানি অব্যাহত থাকলে আরও দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আরমান হোসেন বলেন, দেশের বাজারে সব কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির ফলে কিছুটা কমেছে দাম। দেশের কৃষকরা কাঁচামরিচ উৎপাদন করে থাকে। যখন ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ হয় তখন দেশের কৃষকরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। ফলে সাধরণ ভোক্তাদের অসুবিধায় পড়তে হয়। ভারত থেকে নিয়মিত কাঁচামরিচ আমদানি হয়, সেই বিষয়ে নজর রাখতে হবে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানির ফলে কমতে শুরু করেছে দাম। বর্তমানে ভারতীয় কাঁচামরিচ কেজিপ্রতি ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দেশি কাঁচামরিচ বাজারে নেই। কারণ দেশি কাঁচামরিচের দাম বেশি। ভোক্তারা বেশি দামে দেশি কাঁচামরিচ কিনতে চাচ্ছে না।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম সহনশীল পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করলে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়। এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুটি আমদানিকারক প্রতিষ্ঠান ২ হাজার টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে। ফলে গতকাল শনিবার হিলি স্থলবন্দর দিয়ে ৯টি ট্রাকে প্রায় ৬০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। ফলে হিলি বাজারসহ দেশের বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১