ময়মনসিংহের তারাকান্দা উপজেলা জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩আগষ্ট) দুপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে তারাকান্দা ডাকবাংলা প্রাঙ্গণে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি মুলক সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার’র সঞ্চালনায় সভা আরো বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজবাউল আলম রুবেল চৌধুরী, উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিখাঁ ইউপি চেয়ারম্যান শামসুল আলম, ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার,আজাহারুল ইসলাম সরকার, শাকির আহম্মেদ বাবুল
সহ উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।