আজ শনিবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : আগস্ট, ৪, ২০২২, ৭:৪৯ অপরাহ্ণ




ময়মনসিংহে দুলাল হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের তারাকান্দায় রিয়াজ উদ্দিন দুলাল (৪০) হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রতিজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছেন বিচারক। দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার তারাকান্দার রামপুর ইউনিয়নের তারাটি গ্রামের নাজিরুল হক, হুমায়ুন, শান্ত, বিল্লাল, মোফাজ্জল, শাহিন, সেলিম, আবুল কাশেম, আনোয়ার, শাহীন, কামাল। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এই রায় দেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি সঞ্জীব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মামলায় ১৩ আসামীর মাঝে দুই আসামীর বিরুদ্ধে সাক্ষপ্রমান না থাকায় তাদেরকে খালাস দেয় আদালত। অপর ১১ আসামীর উপস্থিতিতে এই রায় দেন বলেও জানান তিনি।

মামলার বরাত দিয়ে তিনি আরো বলেন, গত ২০১১ সালের ২ জুন জেলার তারাকান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৮ নম্বর রামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন রিয়াজ উদ্দিন দুলাল। নির্বাচনে তিনি হেরে যান। তার এই পরাজয়ের জন্য ওই সময়ই আরেক প্রার্থী নাজিরুল হক তালুকদারকে দায়ী করেন। এসব নিয়ে দন্ধে ওই মাসের ১৬ জুন রাতে তারাকান্দার কাশিগঞ্জ বাজার থেকে তারাটি নিজ গ্রামে যাওয়ার পথে আসামীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা রিয়াজ উদ্দিন দুলালকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন দুলাল মারা যান। এই ঘটনার পরদিন নিহতের ছোট ভাই মোফাজ্জল হোসেন বাদী হয়ে নাজিরুল হক তালুকদারসহ ১১ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই মামলায় তদন্ত শেষে ১৩ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে ১১ জনকে যাবজ্জীবন ও দুইজনকে খালাস দেয় আদালত।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১