ময়মনসিংহ তারাকান্দা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার (৪আগষ্ট) বিকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এম এ কাশেম সরকারের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ২০২২-২০২৫ ত্রি-বার্ষিক কমিটিতে এম এ কাশেম সরকারকে সভাপতি(দৈনিক সংবাদ) ও রফিক বিশ্বাস (দৈনিক মানব জমিনকে) সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মাহমুদুল হাসান মিলন (দীপ্ত টিভিও আজকালের খবর) যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃসোহেল রানা (দৈনিক যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক সাগর তালুকদার (দৈনিক ভোরের কাগজ), কোষাধ্যক্ষ শামীম হোসাইন(দৈনিক ময়মনসিংহ প্রতিনিধি) প্রচার সম্পাদক শাকিল আহম্মেদ লিখন( দৈনিক আজকালের সংবাদ),দপ্তর সম্পাদক মোঃ জুয়েল মিয়া( দৈনিক বাংলাদেশ সময়), নির্বাহী সদস্য জাহাঙ্গীর আকন্দ ( দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস), আবুসায়িদ ফটোগ্রাফার ও এসইউ সোহান (দৈনিক আমার সংবাদ)।