আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ৪, ২০২২, ১১:৪০ পূর্বাহ্ণ




তাইওয়ানের চারপাশে চীনের ‘অভূতপূর্ব’ মহড়া শুরু : তাইওয়ানের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর তাইওয়ানের চারপাশে ‘অভূতপূর্ব’ সামকির মহড়া শুরু করেছে চীন।

বৃহস্পতিবার স্থানীয় সময় ১২টায় তাইওয়ানের চারপাশে ছয়টি এলাকায় লাইভ ফায়ার মহড়া শুরু হয়। এটি চলবে ৭ আগস্ট পর্যন্ত।

আগেই পিএলএ ঘোষণা করেছে যে, বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে রোববার (৭ আগস্ট) পর্যন্ত তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালানো হবে। এর মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি ও লাইভ ফায়ার অন্তর্ভুক্ত রয়েছে।

পেলোসি তাইওয়ানে আসার পর মঙ্গলবার রাত থেকেই চীন সামরিক তৎপরতা শুরু করে। পরে অর্থনৈতিক বিধিনিষেধও আরোপ করেছে।

সামরিক তৎপরতা অব্যাহত ছিল বুধবারও।

তাইওয়ান বলছে, এ মহড়া জাতিসংঘের নিয়মের লঙ্ঘন।

বেইজিং দাবি করে, তাইওয়ান তার ভূখণ্ডের অংশ। প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করা হবে দখলের জন্য।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় ট্যাবলয়েড গ্লোব্যাল টাইমস এ মহড়াকে ‘পুনর্মিলক কার্যক্রমের’ অনুশীলন হিসেবে আখ্যা দিয়েছে।

বেইজিং বলেছে, যে ছয়টি অঞ্চলে মহড়া অনুষ্ঠিত হবে তার মধ্যে কয়েকটি তাইওয়ানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে।

তাইওয়ান ইতোমধ্যে শিপিং ফার্ম ও এয়ারলাইন্সগুলোকে এসব এলাকা এড়ানোর জন্য বলেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাতে অজ্ঞাত বিমান, সম্ভবত ড্রোন তাইওয়ানের কিনমেন দ্বীপের ওপর দিয়ে উড়ে গেছে। প্রতিক্রিয়ায় গুলি ছোড়া হয়েছিল।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১