আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : আগস্ট, ১, ২০২২, ৯:১৭ অপরাহ্ণ




ময়মনসিংহে ছাত্রলীগ নেতা ঋতু হত্যাকান্ডের মুলহোতা সোহান চট্টগ্রাম থেকে গ্রেফতার

ময়মনসিংহ সদরের রাকিবুল ইসলাম ঋতু হত্যাকান্ডের মুলহোতা রেদওয়ান আহমেদ সোহানকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ। কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেনের নেতৃত্বে একটি টিম চট্টগ্রামের খুলসী থানা এলাকা থেকে হত্যাকান্ডের ৩ মাস পর শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে। সোমবার তাকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ। এ নিয়ে ঋতু হত্যাকান্ডে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।
মামলা সুত্রে জানা গেছে, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা ও বয়ড়া এলাকার রাকিবুল ইসলাম ঋতুর সাথে বয়ড়া বটতলা এলাকার রেদওয়ান আহমেদ সোহান নামীয়দের সাথে বিরোধ চলে আসছিল। পুর্ব বিরোধের জের ধরে রেদওয়ান আহমেদ সোহান ও তার সহকর্মীযোগীরা ঋতুকে বিভিন্ন সময়ে খুন জখমের হুমকী দিয়ে আসছিল। গত ২ মে সন্ধ্যায় ঋতু তার নিজ বাড়ি থেকে চুল কাটানোর উদ্দেশ্যে বের হয়ে বয়ড়া বটতলা বাজারে রওনা দেয়। বটতলা জামে মসজিদের সামনে পৌছামাত্রই রেদওয়ান আহমেদ সোহানের নেতৃত্বে চক্রটি পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ঋতুকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। ঋতু নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে বটতলা বাজার রেললাইন সংলগ্ন জনৈক সোহাগের মনিহারী দোকানের বারান্দায় পৌছলে রেদওয়ান আহমেদ সোহান সহ অন্যান্যরা ঋতুকে উপুর্যপুরী পিটিয়ে ও ছুরিকাঘাত মারাত্বক আহত করে। চক্রটি এক পর্যায়ে ঋতুর মৃত্যু নিশ্চিত করে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা ঋতুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে নিহত ঋতুর পিতা কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১০, তাং ৩/৫/২২ দায়ের করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। মুলহোতা সোহানকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন পর গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকান্ডের মুলহোতা সোহানকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সোহান হত্যাকান্ডে জড়িত থাকার কথা পুলিশী জিজ্ঞাসাবাদে স্কিকার করেছে। তিনি আরো বলেন, এর আগে এ মামলায় আরো ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১