আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশিত সময় : জুলাই, ৩০, ২০২২, ৯:০৩ পূর্বাহ্ণ




ঈশ্বরগঞ্জে সরকারি রাস্তার গাছ : ব্যাক্তি মালিকানা দাবী করে কেটে নেয়ার অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা ইউনিয়নে মরিচারচর গ্রামে এলজিইডির পাকা রাস্তার উপর থেকে লাখ লাখ টাকা মূল্যে গাছ ব্যাক্তি মালিকানা দাবী করে কেটে নেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরজমিন গিয়ে জানা গেছে, উচাখিলা-চমকিয়ার বাজার রাস্তায় মরিচারচর গ্রামের কামরুলের বাড়ির সামনের লাখ টাকা মূল্যের ৩টি রেইনট্রি গাছ কাটা হয়েছে। একটি রাস্তার উপরে ও ২টির ডাল-পালা কেটে গুড়ার কার প্রস্তুতি চলছে। এসময় স্থানীয় নজরুল ইসলাম সরকার জানায়, গাছ গুলো কামরুল ইসলামের ব্যাক্তি মালিকানায় লাগানো।
এবিষয়ে মোবাইল ফোনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে কর্মরত কামরুল ইসলাম জানান, রাস্তার পাশে আমাদের লাগানো গাছ একলাখ ১০হাজার টাকা বিক্রি করেছি। ইতি পূর্বে এর ছেয়ে বড় গাছ কাটা হয়েছে তখন কেউ বাধা দেয়নি। এমনকি আস পাশের কাজিম উদ্দিন সহ আরো অনেকেই ১৫-২০টি গাছ কেটে নিয়েছে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি।
তিনি আরো জানা, কয়েকদিন আগে আমার বাড়িতে চুরি হয়। এতে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। এছাড়াও এলাকার আবুল মুনসমুরের ৩টিসহ বিভিন্ন বাড়ি থেকে ৮টি গরু চুরি হয়। পুলিশে অভিযোগ দিলে একজনকে আটক করা হয়। এই চোরের মূল হুতারাই আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অভিযোগ করে আসছে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, বিষয়টি জানার পর পরিষদের পক্ষ থেকে গাছ কাটতে বারন করা হয়েছে। উচাখিলার তহশিলদার রমেন্দ্র নারায়ন জানান, খবর পেয়ে গাছ কাটার নিশেধ করা হয়েছে।
ইউএনও হাফিজা জেসমিন ও সহকারী কমিশনার ভূমি মাহাবুবুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে ্ প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১