ময়মনসিংহের তারাকান্দায় ২৫০ গ্রাম গাঁজাসহ এক মোটরসাইকেল চালককে পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা গেছে. গত বুধবার রাতে তারাকান্দা থানার এস.আই মোঃ আব্দুস সবুর সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রামপুর মেঘাহালা গ্রামের ইউপি রাস্তা থেকে গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের ধীতপুর গ্রামের হাজী মোঃ লাল হোসেনের পুত্র মোটরসাইকেল চালক মোঃ সিরাজুল ইসলাম (৩০)কে আটক করে এবং তার হেফাজত থেকে পুলিশ ২৫০গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ব্যাপারে এস.আই মোঃ আব্দুস সবুর বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার ধৃত মোঃ সিরাজুল ইসলামকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।