আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুলাই, ২৫, ২০২২, ১০:৪২ পূর্বাহ্ণ




৯৮ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন

ইতালির জিউসেপ্পে প্যাতার্নো ৯৮ বছর বয়সে অর্জন করেছেন স্নাতকোত্তর ডিগ্রি। তাকে বলা হচ্ছে দেশটির সবচেয়ে বয়স্ক শিক্ষার্থী।

ইতালির ইউনিভার্সিটি অব পালের্মো থেকে সম্প্রতি স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন জিউসেপ্পে। তার বিষয় ছিল ইতিহাস ও দর্শন। খবর রয়টার্সের।

দুই বছর আগে একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। তখনই ইতালির সবচেয়ে বয়স্ক শিক্ষার্থীর উপাধি পেয়েছিলেন জিউসেপ্পে।

এবার নিজের শিক্ষাজীবনে নতুন আরেকটি পালক যুক্ত করেছেন শতবর্ষ ছুঁতে যাওয়া প্যাতার্নো।

প্যাতার্নোর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানানো হয়েছে, শুধু ৯৮ বছর বয়সে ডিগ্রি অর্জন করেই রেকর্ড গড়েননি প্যাতার্নো, বরং তিনি তার ব্যাচে সর্বাধিক নম্বরও পেয়েছেন। এটিও তার জন্য এক অনন্য অর্জন।

এই বয়সে পড়াশোনার মতো কঠিন কাজও নির্বিঘ্নে করেন প্যাতার্নো। তিনি ভীষণ পরিশ্রম করতে পারেন, বিশ্রাম নিতে চান না।

বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর এখন নতুন পরিকল্পনা করছেন প্যাতার্নো। তিনি একটি উপন্যাস লিখতে চান। এ জন্য নিজের পুরনো টাইপরাইটার ঝেড়েমুছে পরিষ্কার করেছেন।

সিসিলির একটি দরিদ্র পরিবারে প্যাতার্নোর জন্ম। শৈশব থেকেই পড়াশোনা করতে পছন্দ করতেন তিনি। বই নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতেন। কিন্তু আর্থিক সংগতি না থাকায় তরুণ বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেননি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১