ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে জুয়েলার্সে ডাকাতির সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে তারাকান্দায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন তারাকান্দা শাখার আয়োজনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা বাসট্র্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন তারাকান্দা শাখার সভাপতি অনুপ কুমুার বনিক, সাধারণ সম্পাদক শান্ত পাল, উপদেষ্টা কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলাম, রাজ কুমার ঘোষ, স্বপন কুমার বণিক, বিজন কুমার পাল প্রমুখ৷
মানববন্ধন শেষে ডাকাতির সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ব্যসায়ীদের নিরাপত্তার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ওসি বরাবর স্মারকলিপি প্রদান করেন।