ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
জানা গেছে, রবিবার (১৭ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিতপত্রে মোঃ ছায়দুল ইসলাম মন্ডল কে আহব্বায়ক ও মোঃ আমির হাসান স্বপনকে সদস্য সচিব করে ৩১সদস্য কমিটি ঘোষনা করা হয়।