ময়মনসিংহের তারাকান্দায় অজ্ঞাত গাড়ির ধাক্কা মোটরসাইকেল চালক নিহত ও ২ আরোহী আহত হয়েছে।
জানা গেছে,রবিবার সকাল ৭ টায নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কুমারগাঁও গ্রামের আবু সাঈদের পুত্র সাইকুল ইসলাম (৩৫) তার মাতা ফাতেমা খাতুন (৬০) ও ফুফাতো ভাই ফরহাদ আহম্মদ (১২) মোটরসাইকেলযোগে টাঙ্গাইল বোনের বাড়ি বেড়াতে যাওয়ার পথে ময়মনসিংহ- নেত্রকোনা সড়কের গজহরপুর নামক স্থানে পৌচ্ছামাত্র অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়।
এ সময় মোটরসাইকেল চালক সাইকুল ইসলামের মা ফাতেমা খাতুন এবং ফুফাতো ভাই ফরহাদ আহম্মদ গুরুত্বর আহত হয়।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান সড়ক দুর্ঘটনায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।