আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুলাই, ১৬, ২০২২, ৯:০৬ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে ৫ গরু ডাকাত গ্রেফতার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থেকে পিকআপভ্যানের পথরোধ করে গরু ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শেরপুর ও গাজীপুর থেকে শুক্রবার তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত গরু বহনের কাজে ব্যবহৃত পিকআপভ্যানটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, হৃদয় খান মানিক, মোঃ জসিম, সাজেদুল ইসলাম সৈকত, সাব্বির হোসেন ও মোঃ নাঈম।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, গত ৮ জুলাই ভোরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভান্ডাব এসএনএস সিএনজি পাম্পের পাশে গরু বোঝাই পিকআপভ্যান পথরোধ করে দুটি গরু ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভালুকা মডেল থানার মামলা নং-১৮, তারিখ-০৮/০৭/২০২২ হয়। পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত গরু, নগদ টাকা, মোবাইল ফোন সেট উদ্ধারের নির্দেশ প্রদান করেন। ডিবির ওসির নেতৃত্বে একটি টিম ধারাবারিক অভিযান চালিয়ে শেরপুরের শ্রীবরদী এলাকা থেকে ডাকাত মোঃ হৃদয় খান ওরফে মানিক, মোঃ জসিম, মোঃ সাজেদুল ইসলাম সৈকত গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত ২টি মোবাইল ফোন ও লুণ্ঠিত গরু বহনের কাজে ব্যবহৃত পিকআপভ্যানটি উদ্ধার করা হয়। চলমান অভিযানের ধারাবাহিকতায় গাজীপুর মহানগরের বাসন এলাকার ইটাহাটা এলাকা থেকে ডাকাত মোঃ সাব্বির হোসনে ও মোঃ নাঈমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতদের বরাত দিয়ে ওসি সফিকুল ইসলাম বলেন, গত ৭ জুলাই গাজীপুর বাসন এলাকায় ডাকাত সাব্বির হোসনে ও মোঃ নাঈমের ভাড়া বাসায় গ্রেফতারকৃত ৫ ডাকাত ও পলাতক ডাকাতগন গরু ডাকাতির পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ডাকাতরা উদ্ধারকৃত পিকআপভ্যানসহ ডাকাতির প্রস্তুতি নিয়ে গাজীপুর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবহনের অযুহাতে ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাসে আসে। ৮ জুলাই ভোর রাতে দিঘারাকান্দা বাইপাস হয়ে ঢাকা অভিমুখে দুটি গরু বহন করে যাওয়া একটি পিকআপভ্যান অনুসরণ করে ডাকাত দল পিছু নেয়। গরু বহন করা পিকআপ ভ্যানটিরপথরোধ করে গরু লুণ্ঠন করে নিতে অনুকূল জায়গা খুঁজতে খুঁজতে ভালুকার ভান্ডাবু এসএনএস পাম্পের কাছে নির্জন স্থানে পৌছলে ডাকাতদলের পিকআপভ্যানটি গরু বহন করার পিকআপভ্যাটির সামনে গিয়ে পথরোধ করে। ওসি আরো বলেন, পলাতকদের গ্রেফতার ও লুণ্ঠিত গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১