আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশিত সময় : জুলাই, ১২, ২০২২, ৪:৪১ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ঈদ পূণমিলনী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১জুলাই পৌর সদরে মাদ্রাসা মাঠে ওই পূণমিলনী উপলক্ষে র‌্যালী আলোচনা সভা, হামদ নাত ও ইসলামী সংগীত অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে হামদ নাত ও ইসলামী সংগীত পরিবেশন করেন প্রাক্তন শিক্ষার্থীরা। বিকেলে প্রাক্তন শিক্ষার্থীর পূণমিলনী অনুষ্ঠানের আহবায়ক ও ডি.এস কালিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা লুৎফুল্লাহ খান মুজাহিদীর সভাপতিত্বে প্রাক্তন শিক্ষার্থীদের পূণমিলনী অনুষ্ঠানের সদস্য সচিব মাওলানা জমির উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, মাহমুদ হাসান সুমন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন সরকার, প্রাক্তন শিক্ষার্থী ও ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফা, মেজর আব্দুল মুমিন, ডিএস কামিল মাদ্রাসার শিক ফজলুল বারী, মাওলানা লুৎফুর রহমান, সাবেক ছাত্রদের মধ্যে মাওলানা রফিকুল আলম হামিদী, মাওলানা এমদাদুল হক, মাওলানা ছায়ীদুল ইসলাম, মাওলানা আব্দুর রউফ আকন্দ নোমানী প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১