আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুলাই, ৭, ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৯

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেফতার করতে নিয়মিত অভিযান চলছে। অভিযানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


এর মাঝে এএসআই আল আমিনের নেতৃত্বে একটি নগরীর বাশবাড়ী কলোনীর একটি মেহগনী গাছের বাগানের ভিতর থেকে মাদক ব্যবসায়ী দিপু সরকার ও উদয় কুমার রায়কে গ্রেফতার করে। তাদেও কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুটিয়ালী এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ গিয়াস উদ্দিন, এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকা থেকে নিয়মিত মামলার আসামী ইব্রাহিম হোসাইন অন্তু, এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী এলাকা থেকে নিয়মিত মামলার আসামী রনি, এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম ধর্ষন মামলার আসামী মোঃ নাঈমকে গ্রেফতার করে। এছাড়া এসআই দেবাশীষ সাহা এবং এএসআই দুলাল চন্দ্র রায় এবং এসআই রাশেদুল ইসলাম পরোয়ানাভুক্ত আরো তিনজনকে গ্রেফতার করে। তারা হলো, লিটন মিয়া ও মোঃ রুমন। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০