আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুলাই, ৫, ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৬

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পরোয়ানাভুক্ত ৯ জনসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম ফুলবাড়ীয়া রোডস্থ সুহিলা পশ্চিমপাড়া থেকে মাদক ব্যবসায়ী তারিকুল ইসলাম তারেক, মোফাজ্জল হোসেন মোফাকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম মাসকান্দা গনসার মোড় মাদক ব্যবসায়ী মোঃ মাসুমকে ১০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, এসআই শাওন চক্রবর্তীর নেতৃত্বে একটি টীম বিজয়নগর গ্রাম থেকে নিয়মিত মামলার আসামী আনোয়ার হোসেন ওরফে আনু, এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকা থেকে চিহিৃত ছিনতাইকারী সানাউল্যাহ হক, এএসআই সোহেল রানা চরপাড়া মোড় এলাকা থেকে হারুন অর রশিদ, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম নিয়মিত মামলার আসামী রহিম উদ্দিনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আশিকুল হাসান, জহিরুল ইসলাম, এএসআই রেজাউল করিম, আবুল কালাম আজাদ, হযরত আলী, আব্দুস ছাত্তার, সাইফুল ইসলাম ও এসআই ফারুক আহম্মেদ পৃথক পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আরো ৯ জনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মাহমুদুল হাসান, মোঃ সবুজ মিয়া, মোঃ ফকর উদ্দিন, মোঃ ফকর উদ্দিন, রমজান আলী, রমজান আলী, মোঃ রমজান আলী, রমজান আলী ও সহিদ হাসান। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১