আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুলাই, ৪, ২০২২, ৮:১১ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে সাজা ও পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৫

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে একজন সাজাপ্রাপ্ত ও ১০ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামী রয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় চার কেজি গাজা উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানা ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা ও মাদক নিয়ন্ত্রণ এবং আদালতের পরোয়ানা তামিল করতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় সাজাপ্রাপ্ত একজন, পরোয়ানাভুক্ত ১০ জন এবং দুই আন্তঃজেলা মাদক ব্যবসায়ীসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়।

এর মাঝে এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম ভাটি ঘাগড়া থেকে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে চারকেজি গাজাসহ গ্রেফতার করে। তারা হলো, হবিগঞ্জের মাধবপুরের মিন্টু ও নয়ন মিয়া। এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম নগরীর জমির মুন্সীলেন নতুন বাজার থেকে চুরি মামলার আসামী আলমাস, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে পুরাতন চুরি মামলার আসামী মোঃ খোকনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই সোহেল রানা, এএসআই হযরত আলী, রেজাউল করিম, আনোয়ার, সাইফুল ইসলাম, এএসআই রফিকুল ইসলাম, এসআই হারুন, এএসআই নুরুজ্জামান ও হুমায়ুন সাজাপ্রাপ্ত একজনসহ আরো ১০জন পলাতক আসামীকে গ্রেফতার করে। এর মাঝে সাজাপ্রাপ্ত পলাতক হলো, নগরীর জেল রোডের এবিএম সাদ ইবনে ইকবাল। এছাড়া পরোয়ানাভুক্তরা হলো, রমজান মিয়া, নাদিম হোসেন, সুভাষ, ঝর্ণা রানী দাস, শিমুল সরকার, রনজিত সরকার, রাব্বি, আবু জার আল গিফার, মোঃ রাজীব, ও আমিনুল ইসলাম। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১