আজ শুক্রবার ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : জুন, ২৯, ২০২২, ১:০৭ অপরাহ্ণ




তারাকান্দায় বিসকা ইউনিয়নে শান্তি শৃঙ্খলা রক্ষা ও আইন শৃঙ্খলা উন্নতির লক্ষে কাজ করছে ইউপি চেয়ারম্যান বাবুল

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নে দাঙ্গা-হাঙ্গামাসহ সামাজিক বিরোধ নিস্পত্তি করে শান্তি শৃঙ্খলা রক্ষা ও আইন শৃঙ্খলা উন্নতির লক্ষে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল।
জানা গেছে, উপজেলার বিসকা ইউনিয়ন জনসংখ্যা ও আয়তনে বৃহত্তম।এ ইউনিয়নে রয়েছে ২০টি গ্রাম। উপজেলা সদর থেকে ৩০ কিঃমিঃ দূরত্ব পৃর্ব দক্ষিণ কোণে এ ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়নে গ্রামগুলো হল, বিসকা, বাতুয়াদী, কাঁকচর, মেছেরা, লালমা, ভাটিয়াপাড়া, তিলাটিয়া, আমছোলা, নগুয়া, দয়ারামপুর, ঘিটুয়ারী, চান্দূপুর, কাকনীকোনা, গজহরপুর, খিচা, বাতিকুড়া, সানুরা, কুঠুরাগাঁও, শিমুলিয়া ও কাছিমপুর।
গত বছর ২৬ ডিসেম্বর তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাকির আহমেদ বাবুল আওয়ামীলীগ মনেনীত নৌকা প্রতীক প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে জয়লাভ করেন। এ বছর ২৭ জানুয়ারি শপথ গ্রহনের পর ৩১ জানুয়ারি দায়িত্বভার গ্রহন করেন। মোঃ সাকির আহমেদ বাবুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহনের পর থেকেই ইউনিয়নবাসীর শান্তি শৃঙ্খলা রক্ষা ও আইন শৃঙ্খলা উন্নতির লক্ষে দাঙ্গা-হাঙ্গামাসহ সামাজিক বিরোধ নিষ্পত্তি করে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।
গত ২৮ জুন মঙ্গলবার বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাকির আহমেদ বাবুল সাথে কাশিগন্জ বাজারে তার ব্যাক্তিগত কার্যলয়ে কথা হলে,তিনি বলেন প্রতিদিন গড়ে ৩টি গ্রাম্য শালিস দরবার করতে হয়। ইউনিয়নবাসী যেন শান্তিতে বসবাস করতে পারে এবং দাঙ্গা – হাঙ্গামার জড়িয়ে যাতে আইন শৃঙ্খলা অবনতি ঘটাইতে না পারে, সে লক্ষে ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গে সহায়তা গ্রাম্য শালিস দরবার করে বিরোধ নিস্পত্তি করছি।
ফলে ইউনিয়নের আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে। গ্রাম্য শালিস দরবারের মাধ্যমে বিরোধ নিস্পত্তি হওয়া ইউনিয়নে অপরাধ প্রবনতা কমে গেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১