ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকারের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের সাবেক জিবি সদস্য ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন মন্ডলের উদ্দোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক,দপ্তর সম্পাদক নয়ন সরকার,আবু কাসেম,উপজেলা মৎস্য জীবীলীগের আহবায়ক আজহারুল হক লটু,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজল সরকার,বঙ্গবন্ধু প্রজন্মলীগে সভাপতি মনির হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন,উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহŸায়ক মোঃ সাব্বির আহম্মেদ তাজ প্রমূখ।
দোয়া পরিচালনা করেন তারাকান্দা থানা মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম।